ঢাকা ০৯:০৪ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনামঃ
গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন বর্তমান ইউপি চেয়ারম্যান প্রার্থী জুলফিকার রহমান গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন সম্ভব্য ইউপি চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ টিটু মিয়া নারী উদ্যোক্তাদের উন্নয়ন শীর্ষক আলোচনা সভা ও স্বপ্নজয়ী নারী সম্মাননা ২০২৬ প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত কুড়িগ্রামে ইয়াবা ও হেরোইন সহ আইনজীবী দম্পতি সহ গ্ৰেফতার-০৩  ঠাকুরগাঁও-১ আসনের উপ-নির্বাচনে বিএনপি সমর্থিত প্রার্থী মির্জা ফয়সাল আমিন জয়ী হয়েছেন রূপগঞ্জে যুবলীগ নেতা আজিজুল মালুম নিজেকে যুবদল নেতার পরিচয় দিয়ে বিএনপির সঙ্গে সখ্যতার অভিযোগ \ ভূমিদস্যুতায় জমির ব্যবসায় জমজমাট  টঙ্গীতে বিএনপির নাম ভাঙিয়ে বর্জ্য অপসারণে বাধা দেওয়ার অভিযোগ আনোয়ারের বিরুদ্ধে বাগেরহাটে প্রেসক্লাবের নির্বাহী সদস্য আলী আকবর টুটুলকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কটূক্তির প্রতিবাদে জরুরি সভা, তীব্র নিন্দা জানান প্রেসক্লাব নেতৃবৃন্দ।  বাগেরহাটের কচুয়ায় ঐতিহ্যবাহী লক্ষ্মীপূজার মেলা উদ্বোধন। গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন বর্তমান ইউপি চেয়ারম্যান প্রার্থী আমিনুল ইসলাম

ভুল তথ্য দিলে আইনের আওতায় আসবেন তথ্য সংগ্রহকারীরা: ইউএনও ফাহিমা

রাসেদুল ইসলাম, স্টাফ রিপোর্টার:
  • আপডেট সময় : ০৬:০৫:১৮ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ৩৬ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
৬১

রাজশাহীর মোহনপুর উপজেলায় ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে পরিবারভিত্তিক তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে। সোমবার (১২ অক্টোবর) থেকে উপজেলার বিভিন্ন এলাকায় বাড়ি বাড়ি গিয়ে পরিবারের তথ্য সংগ্রহ করবেন নিয়োজিত তথ্য সংগ্রহকারীরা। সংগৃহীত তথ্য যাচাই-বাছাই করে অনলাইন ডেটাবেজে অন্তর্ভুক্ত করা হবে। এ কার্যক্রমে দায়িত্ব পালনের সময় ইচ্ছাকৃত ভুল করলে সংশ্লিষ্ট তথ্য সংগ্রহকারীদের আইনের আওতায় আনা হবে বলে সতর্ক করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাহিমা বিনতে আখতার।

সোমবার তথ্য সংগ্রহ কার্যক্রম উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ইউএনও বলেন, ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহের ক্ষেত্রে দায়িত্বপ্রাপ্তদের সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে। ইচ্ছাকৃতভাবে ভুল তথ্য দেওয়া বা তথ্য সংগ্রহে অনিয়মের আশ্রয় নিলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রেস বিজ্ঞপ্তি অনুযায়ী, নারীর ক্ষমতায়ন, মর্যাদা ও অর্থনৈতিক স্বাধীনতা নিশ্চিত করার লক্ষ্যে পরিবারের নারীপ্রধানের নামে ফ্যামিলি কার্ড দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার। আগামী ডিসেম্বরের মধ্যে দেশব্যাপী আনুমানিক ৪ কোটি ৪৫ লাখ পরিবারের তথ্য সংগ্রহ ও অনলাইন ডেটাবেজে অন্তর্ভুক্ত করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। প্রথম পর্যায়ে ৪০ লাখ নারী পরিবারপ্রধানকে ফ্যামিলি কার্ড ও ভাতা দেওয়ার পরিকল্পনা রয়েছে।

এ কর্মসূচির আওতায় তথ্য সংগ্রহকারীরা নির্ধারিত ট্যাবলেট ব্যবহার করে বাড়ি বাড়ি গিয়ে পরিবারের সদস্য ও আর্থসামাজিক অবস্থাসংক্রান্ত তথ্য সংগ্রহ করবেন। পরে এসব তথ্য যাচাই-বাছাইয়ের মাধ্যমে উপকারভোগী নির্বাচনের প্রক্রিয়া সম্পন্ন করা হবে। সরকারের নির্ধারিত নীতিমালা অনুসরণ করে প্রকৃত যোগ্য পরিবারগুলোকে কর্মসূচির আওতায় আনার পরিকল্পনা রয়েছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) জোবায়দা সুলতানা, উপজেলা কৃষি কর্মকর্তা কামরুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা ইমাম হাসান শামীম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তারিকুল ইসলামসহ তথ্য সংগ্রহকারীরা।

সংশ্লিষ্টরা জানান, তথ্য সংগ্রহের ক্ষেত্রে সঠিক ও নির্ভুল তথ্য প্রদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই পরিবারের সদস্যদের প্রয়োজনীয় তথ্য দিয়ে সহযোগিতা করার পাশাপাশি তথ্য সংগ্রহকারীদের দায়িত্বশীল ভূমিকা পালনের ওপর গুরুত্ব দেওয়া

হয়েছে।

নিবেদক

রাসেদুল ইসলাম

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ভুল তথ্য দিলে আইনের আওতায় আসবেন তথ্য সংগ্রহকারীরা: ইউএনও ফাহিমা

আপডেট সময় : ০৬:০৫:১৮ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬