ঢাকা ১১:৩৯ পূর্বাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনামঃ
গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন বর্তমান ইউপি চেয়ারম্যান প্রার্থী জুলফিকার রহমান গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন সম্ভব্য ইউপি চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ টিটু মিয়া নারী উদ্যোক্তাদের উন্নয়ন শীর্ষক আলোচনা সভা ও স্বপ্নজয়ী নারী সম্মাননা ২০২৬ প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত কুড়িগ্রামে ইয়াবা ও হেরোইন সহ আইনজীবী দম্পতি সহ গ্ৰেফতার-০৩  ঠাকুরগাঁও-১ আসনের উপ-নির্বাচনে বিএনপি সমর্থিত প্রার্থী মির্জা ফয়সাল আমিন জয়ী হয়েছেন রূপগঞ্জে যুবলীগ নেতা আজিজুল মালুম নিজেকে যুবদল নেতার পরিচয় দিয়ে বিএনপির সঙ্গে সখ্যতার অভিযোগ \ ভূমিদস্যুতায় জমির ব্যবসায় জমজমাট  টঙ্গীতে বিএনপির নাম ভাঙিয়ে বর্জ্য অপসারণে বাধা দেওয়ার অভিযোগ আনোয়ারের বিরুদ্ধে বাগেরহাটে প্রেসক্লাবের নির্বাহী সদস্য আলী আকবর টুটুলকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কটূক্তির প্রতিবাদে জরুরি সভা, তীব্র নিন্দা জানান প্রেসক্লাব নেতৃবৃন্দ।  বাগেরহাটের কচুয়ায় ঐতিহ্যবাহী লক্ষ্মীপূজার মেলা উদ্বোধন। গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন বর্তমান ইউপি চেয়ারম্যান প্রার্থী আমিনুল ইসলাম

ঠাকুরগাঁও-১ আসনের উপ-নির্বাচনে বিএনপি সমর্থিত প্রার্থী মির্জা ফয়সাল আমিন জয়ী হয়েছেন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৪৯:১২ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬ ১৪ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
২১

ঠাকুরগাঁও-১ আসনের উপ-নির্বাচনে বিএনপি সমর্থিত প্রার্থী মির্জা ফয়সাল আমিন জয়ী হয়েছেন মোঃ সাইফুল ইসলাম বালিয়াডাঙ্গী ঠাকুরগাঁও প্রতিনিধি, ঠাকুরগাঁও – ১ আসনের উপ নির্বাচনে বিএনপির সমর্থিত প্রার্থী ধানের শীষ প্রতীক নিয়ে তিনি মোট ২ লাখ ১৬ হাজার ভোট পেয়ে ৫৭ শতাংশ ভোট নিশ্চিত করেছেন।

আজ বৃহস্পতিবার (২৯ অক্টোবর) অনুষ্ঠিত উপ-নির্বাচনের চূড়ান্ত ফলাফলে দেখা যায়, দ্বিতীয় স্থানে রয়েছেন জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন জোটের প্রার্থী মোঃ দেলাওয়ার হোসেন। দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে তিনি ১ লাখ ৪৮ হাজার ভোট পেয়ে ৩৯ শতাংশ ভোট পেয়েছেন।

অন্য প্রার্থীদের মধ্যে বাংলাদেশ খেলাফত আন্দোলনের মোঃ আব্দুল আলিম নিজামী (বটগাছ) ও ইসলামী আন্দোলন বাংলাদেশের হাফেজ ডা. মোঃ খাদেতুল ইসলাম (হাতপাখা) প্রত্যেকে ৫ হাজার ৭০০ ভোট পেয়ে ১.৫ শতাংশ করে ভোট পেয়েছেন। বাংলাদেশ কংগ্রেসের হুসাইন মোহাম্মদ ওমর ফারুক (ডাব) পেয়েছেন ৩ হাজার ৮০০ ভোট (১ শতাংশ)।

এ আসনে মোট নিবন্ধিত ভোটার ছিলেন ৫ লাখ ১৫ হাজার ৮৫৩ জন। এর মধ্যে ৩ লাখ ৮৬ হাজার ৯০০ জন ভোট দিয়েছেন, যা মোট ভোটারের ৭৬ শতাংশ। বাতিল ব্যালটের সংখ্যা ৯০০। জয়ের ব্যবধান ২৫ হাজার ভোট।

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আসন খালি হওয়ার পর এই উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়। ঠাকুরগাঁও সদর, রুহিয়া ও ভুল্লী উপজেলা নিয়ে গঠিত এ আসনে মোট ১৮৫টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। মির্জা ফয়সাল আমিন রাষ্ট্রপতির ছোট ভাই এবং ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ঠাকুরগাঁও-১ আসনের উপ-নির্বাচনে বিএনপি সমর্থিত প্রার্থী মির্জা ফয়সাল আমিন জয়ী হয়েছেন

আপডেট সময় : ০৯:৪৯:১২ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬