ঢাকা ০১:৫৫ পূর্বাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনামঃ
গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন বর্তমান ইউপি চেয়ারম্যান প্রার্থী জুলফিকার রহমান গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন সম্ভব্য ইউপি চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ টিটু মিয়া নারী উদ্যোক্তাদের উন্নয়ন শীর্ষক আলোচনা সভা ও স্বপ্নজয়ী নারী সম্মাননা ২০২৬ প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত কুড়িগ্রামে ইয়াবা ও হেরোইন সহ আইনজীবী দম্পতি সহ গ্ৰেফতার-০৩  ঠাকুরগাঁও-১ আসনের উপ-নির্বাচনে বিএনপি সমর্থিত প্রার্থী মির্জা ফয়সাল আমিন জয়ী হয়েছেন রূপগঞ্জে যুবলীগ নেতা আজিজুল মালুম নিজেকে যুবদল নেতার পরিচয় দিয়ে বিএনপির সঙ্গে সখ্যতার অভিযোগ \ ভূমিদস্যুতায় জমির ব্যবসায় জমজমাট  টঙ্গীতে বিএনপির নাম ভাঙিয়ে বর্জ্য অপসারণে বাধা দেওয়ার অভিযোগ আনোয়ারের বিরুদ্ধে বাগেরহাটে প্রেসক্লাবের নির্বাহী সদস্য আলী আকবর টুটুলকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কটূক্তির প্রতিবাদে জরুরি সভা, তীব্র নিন্দা জানান প্রেসক্লাব নেতৃবৃন্দ।  বাগেরহাটের কচুয়ায় ঐতিহ্যবাহী লক্ষ্মীপূজার মেলা উদ্বোধন। গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন বর্তমান ইউপি চেয়ারম্যান প্রার্থী আমিনুল ইসলাম

গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন বর্তমান ইউপি চেয়ারম্যান প্রার্থী আমিনুল ইসলাম

বাবুল রহমান রবিন গাইবান্ধা প্রতিনিধি
  • আপডেট সময় : ১০:৪৪:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬ ৩১ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
৪৬

গাইবান্ধা সুন্দরগঞ্জ উপজেলার ৩ নং তারাপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে বর্তমান চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ আমিনুল ইসলাম গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন।

আসন্ন নির্বাচনকে সামনে রেখে তিনি প্রতিদিনই ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে গিয়ে ভোটারদের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপন করছেন। এরই ধারাবাহিকতায় আজ বুধবার (২৮ অক্টোবর ) বিকেলে ৩ নং তারাপুর ইউনিয়নের জনগণ ও ভোটারদের সঙ্গে ও আশপাশের বিভিন্ন এলাকায় ব্যাপক গণসংযোগ চালান। এ সময় তিনি বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন, তাদের খোঁজখবর নেন এবং দোয়া ও সমর্থন কামনা করেন।

জনসংযোগকালে বর্তমান চেয়ারম্যান আমিনুল ইসলাম স্থানীয়দের সঙ্গে খোলামেলা কথা বলেন এবং এলাকার বিভিন্ন সমস্যা, উন্নয়ন চাহিদা ও সম্ভাবনার বিষয়গুলো মনোযোগ দিয়ে শোনেন। অনেকেই এ সময় তাদের ব্যক্তিগত ও সামষ্টিক সমস্যার কথা তুলে ধরেন, যার সমাধানের  প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন। তিনি বলেন, আমি আজকে এই ৩ নং তারাপুরে নয়টি ওয়ার্ডে এসেছি আপনাদের সঙ্গে দেখা করতে এবং নির্বাচনী সালাম জানাতে। আমি আপনাদেরই একজন। আপনাদের দোয়া ও সমর্থন পেলে ইনশাআল্লাহ এই এলাকার উন্নয়ন ও মানুষের কল্যাণে নিজেকে নিয়োজিত রাখতে চাই আবারও। তিনি আরও বলেন, তারাপুর ইউনিয়নকে একটি আধুনিক ও বাসযোগ্য এলাকায় পরিণত করাই আমার লক্ষ্য। রাস্তা-ঘাট, শিক্ষা, স্বাস্থ্যসহ সব খাতে উন্নয়ন নিশ্চিত করতে চাই। আপনাদের সহযোগিতাই আমার সবচেয়ে বড় শক্তি। এ সময় তার সঙ্গে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, সমর্থক ও কর্মীরা উপস্থিত ছিলেন।

স্হানীয় বাসিন্দার রাজ্জাক মিয়া বলেন, বাজারসহ আশপাশের এলাকায় দেখা যায়, আমিনুল চেয়ারম্যান আজকের জন্য না উনি যদি আবারও চেয়ারম্যান হন তাহলে আমাদের কোন চিন্তা নাই কারণ যখনি ডাকি কোন অলসতা নাই ঠিক তখনি ছুটে চলে আসেন আমাদের মাঝে।  তিনি সাধারণ মানুষের সঙ্গে অত্যন্ত বিনয়ী আচরণ করেন। বৃদ্ধদের খোঁজখবর নেওয়া, যুবকদের সঙ্গে ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা খেলা ধুলা এবং শিশুদের প্রতি স্নেহময় আচরণ—সব মিলিয়ে তিনি নিজেকে একজন জনবান্ধব চেয়ারম্যান হিসেবে উপস্থাপন করছেন।

গণসংযোগকে কেন্দ্র করে এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয় এবং সাধারণ ভোটারদের মধ্যে ব্যাপক সাড়া ও উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। স্থানীয়দের মতে, প্রার্থীদের সরাসরি উপস্থিতি ও মতবিনিময় নির্বাচনী পরিবেশকে আরও প্রাণবন্ত করে তুলছে এবং ভোটারদের মধ্যে সচেতনতা।

বর্তমান চেয়ারম্যান ও চেয়ারম্যান প্রার্থী আমিনুল ইসলাম বলেন,আমি মানুষের সুখ-দুঃখের সাথী হয়ে কাজ করতে চাই। ইউনিয়ন পরিষদকে দুর্নীতিমুক্ত, জনবান্ধব ও সেবামুখী প্রতিষ্ঠানে রূপান্তর করাই আমার মূল লক্ষ্য। জনগণের ভালোবাসা ও সমর্থন নিয়ে জয়ী হতে পারলে এই ইউনিয়ে সার্বিক উন্নয়ন ও জনগণের অধিকার রক্ষায় নিজেকে উৎসর্গ করব আবারও। চেয়ারম্যান চেয়ার নয়, জনবান্ধব চেয়ারম্যানকে সেটা বুঝিয়ে দিতে চাই আবার এই ৩ নং তারাপুর ইউনিয়নবাসিকে। তিনি পরিশেষে আরো বলেন, জনগণের শাসক না হয়ে সেবক হিসেবে এই চেয়ারে থাকতে চাই।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন বর্তমান ইউপি চেয়ারম্যান প্রার্থী আমিনুল ইসলাম

আপডেট সময় : ১০:৪৪:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬