ঢাকা ১০:২৯ পূর্বাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনামঃ
গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন বর্তমান ইউপি চেয়ারম্যান প্রার্থী জুলফিকার রহমান গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন সম্ভব্য ইউপি চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ টিটু মিয়া নারী উদ্যোক্তাদের উন্নয়ন শীর্ষক আলোচনা সভা ও স্বপ্নজয়ী নারী সম্মাননা ২০২৬ প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত কুড়িগ্রামে ইয়াবা ও হেরোইন সহ আইনজীবী দম্পতি সহ গ্ৰেফতার-০৩  ঠাকুরগাঁও-১ আসনের উপ-নির্বাচনে বিএনপি সমর্থিত প্রার্থী মির্জা ফয়সাল আমিন জয়ী হয়েছেন রূপগঞ্জে যুবলীগ নেতা আজিজুল মালুম নিজেকে যুবদল নেতার পরিচয় দিয়ে বিএনপির সঙ্গে সখ্যতার অভিযোগ \ ভূমিদস্যুতায় জমির ব্যবসায় জমজমাট  টঙ্গীতে বিএনপির নাম ভাঙিয়ে বর্জ্য অপসারণে বাধা দেওয়ার অভিযোগ আনোয়ারের বিরুদ্ধে বাগেরহাটে প্রেসক্লাবের নির্বাহী সদস্য আলী আকবর টুটুলকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কটূক্তির প্রতিবাদে জরুরি সভা, তীব্র নিন্দা জানান প্রেসক্লাব নেতৃবৃন্দ।  বাগেরহাটের কচুয়ায় ঐতিহ্যবাহী লক্ষ্মীপূজার মেলা উদ্বোধন। গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন বর্তমান ইউপি চেয়ারম্যান প্রার্থী আমিনুল ইসলাম

অনুমোদন ছাড়াই সরিষার তেল মোড়কজাত, নওগাঁয় এক প্রতিষ্ঠানকে জরিমানা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৪১:৪১ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬ ৩৪ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
৫৭

নওগাঁয় বিএসটিআইয়ের লাইসেন্স না নিয়ে অবৈধভাবে সরিষার তেল মোড়কজাত ও বাজারজাত করার অপরাধে একটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (২৭ অক্টোবর) জেলা প্রশাসন ও বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) আঞ্চলিক অফিস, বগুড়ার যৌথ উদ্যোগে সদর উপজেলায় পরিচালিত এক ভ্রাম্যমাণ আদালতে এ দণ্ড দেওয়া হয়।

বিএসটিআই আঞ্চলিক কার্যালয়, বগুড়া সূত্রে জানা যায়, অভিযানে সদর উপজেলার হাপানিয়া এলাকার ‘মক্কা মদিনা ফুড প্রোডাক্টস’ নামক প্রতিষ্ঠানটিকে বিএসটিআই লাইসেন্স ছাড়াই সরিষার তেল মোড়কজাত ও বাজারে বিক্রির দায়ে ‘বিএসটিআই আইন-২০১৮’ এর সংশ্লিষ্ট ধারায় ১০,০০০ (দশ হাজার) টাকা জরিমানা করা হয়।

জেলা প্রশাসকের কার্যালয়, নওগাঁর সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফারজানা সুলতানা এই ভ্রাম্যমাণ আদালতে নেতৃত্ব দেন। এ সময় প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই আঞ্চলিক কার্যালয়, বগুড়ার ফিল্ড অফিসার (সিএম) মো. সাখাওয়াত হোসেন।

জনস্বার্থে বিএসটিআইয়ের এ ধরনের অভিযান ও তদারকি কার্যক্রম নিয়মিত অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

অনুমোদন ছাড়াই সরিষার তেল মোড়কজাত, নওগাঁয় এক প্রতিষ্ঠানকে জরিমানা

আপডেট সময় : ১০:৪১:৪১ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬