ঢাকা ০৯:০৪ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনামঃ
গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন বর্তমান ইউপি চেয়ারম্যান প্রার্থী জুলফিকার রহমান গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন সম্ভব্য ইউপি চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ টিটু মিয়া নারী উদ্যোক্তাদের উন্নয়ন শীর্ষক আলোচনা সভা ও স্বপ্নজয়ী নারী সম্মাননা ২০২৬ প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত কুড়িগ্রামে ইয়াবা ও হেরোইন সহ আইনজীবী দম্পতি সহ গ্ৰেফতার-০৩  ঠাকুরগাঁও-১ আসনের উপ-নির্বাচনে বিএনপি সমর্থিত প্রার্থী মির্জা ফয়সাল আমিন জয়ী হয়েছেন রূপগঞ্জে যুবলীগ নেতা আজিজুল মালুম নিজেকে যুবদল নেতার পরিচয় দিয়ে বিএনপির সঙ্গে সখ্যতার অভিযোগ \ ভূমিদস্যুতায় জমির ব্যবসায় জমজমাট  টঙ্গীতে বিএনপির নাম ভাঙিয়ে বর্জ্য অপসারণে বাধা দেওয়ার অভিযোগ আনোয়ারের বিরুদ্ধে বাগেরহাটে প্রেসক্লাবের নির্বাহী সদস্য আলী আকবর টুটুলকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কটূক্তির প্রতিবাদে জরুরি সভা, তীব্র নিন্দা জানান প্রেসক্লাব নেতৃবৃন্দ।  বাগেরহাটের কচুয়ায় ঐতিহ্যবাহী লক্ষ্মীপূজার মেলা উদ্বোধন। গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন বর্তমান ইউপি চেয়ারম্যান প্রার্থী আমিনুল ইসলাম

ভালুকা পৌরসভার বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করলেন মেয়র পদপ্রার্থী আসাদুজ্জামান চৌধুরী মাসুদ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:১১:৫৯ পূর্বাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬ ২৯ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
৫২

ময়মনসিংহের ভালুকায় শারদীয় দুর্গোৎসব উপলক্ষে পৌর এলাকার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন বিশিষ্ট শিল্পপতি, সমাজসেবক, শিক্ষা অনুরাগী ও ভালুকা পৌরসভার মেয়র পদপ্রার্থী আসাদুজ্জামান চৌধুরী মাসুদ।

মঙ্গলবার (২০ অক্টোবর) রাতে তিনি ভালুকা পৌর শহরের বিভিন্ন ওয়ার্ডের ৬টি পূজামণ্ডপ ঘুরে দেখেন। এ সময় তিনি সনাতন ধর্মাবলম্বী ভাই-বোনদের সাথে শারদীয় শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন এবং মণ্ডপগুলোর সার্বিক পরিবেশের খোঁজখবর নেন। তরুণ এই সমাজসেবকের এমন উপস্থিতিতে মণ্ডপগুলোতে এক আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়।

মণ্ডপ পরিদর্শনকালে আসাদুজ্জামান চৌধুরী মাসুদ বলেন, “বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য দৃষ্টান্ত। হাজার বছর ধরে এখানে সব ধর্মের মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে একে অপরের উৎসবে শরিক হয়ে আসছে। ধর্মীয় উৎসবগুলো আমাদের পারস্পরিক ভ্রাতৃত্ব ও সৌহার্দ্যকে আরও সুদৃঢ় করে। পৌরসভার সার্বিক উন্নয়ন এবং একটি শান্তিময় ও নিরাপদ পরিবেশ বজায় রাখতে আমি সবসময় আপনাদের পাশে আছি এবং ভবিষ্যতেও থাকব।”

তার এই আন্তরিক শুভেচ্ছা, কুশল বিনিময়ের জন্য পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ এবং স্থানীয় সনাতন ধর্মাবলম্বীরা গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এ সময় অন্যান্যের মধ্যে ভালুকা উপজেলা শ্রমিক দলের সহ-সভাপতি সেলিম মাহমুদ কাদেরসহ স্থানীয় পৌর বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ভালুকা পৌরসভার বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করলেন মেয়র পদপ্রার্থী আসাদুজ্জামান চৌধুরী মাসুদ

আপডেট সময় : ১০:১১:৫৯ পূর্বাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬