ঢাকা ০৯:০৪ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনামঃ
গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন বর্তমান ইউপি চেয়ারম্যান প্রার্থী জুলফিকার রহমান গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন সম্ভব্য ইউপি চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ টিটু মিয়া নারী উদ্যোক্তাদের উন্নয়ন শীর্ষক আলোচনা সভা ও স্বপ্নজয়ী নারী সম্মাননা ২০২৬ প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত কুড়িগ্রামে ইয়াবা ও হেরোইন সহ আইনজীবী দম্পতি সহ গ্ৰেফতার-০৩  ঠাকুরগাঁও-১ আসনের উপ-নির্বাচনে বিএনপি সমর্থিত প্রার্থী মির্জা ফয়সাল আমিন জয়ী হয়েছেন রূপগঞ্জে যুবলীগ নেতা আজিজুল মালুম নিজেকে যুবদল নেতার পরিচয় দিয়ে বিএনপির সঙ্গে সখ্যতার অভিযোগ \ ভূমিদস্যুতায় জমির ব্যবসায় জমজমাট  টঙ্গীতে বিএনপির নাম ভাঙিয়ে বর্জ্য অপসারণে বাধা দেওয়ার অভিযোগ আনোয়ারের বিরুদ্ধে বাগেরহাটে প্রেসক্লাবের নির্বাহী সদস্য আলী আকবর টুটুলকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কটূক্তির প্রতিবাদে জরুরি সভা, তীব্র নিন্দা জানান প্রেসক্লাব নেতৃবৃন্দ।  বাগেরহাটের কচুয়ায় ঐতিহ্যবাহী লক্ষ্মীপূজার মেলা উদ্বোধন। গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন বর্তমান ইউপি চেয়ারম্যান প্রার্থী আমিনুল ইসলাম

প্রধানমন্ত্রী তারেক রহমান ২২ অক্টোবর বৃহস্পতিবার খুলনার দাকোপে আসবেন

স্বপন কুমার রায় খুলনা ব্যুরো প্রধান
  • আপডেট সময় : ১০:০৮:৪২ পূর্বাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬ ৩২ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
৫৯

বৃহস্পতিবার ২২অক্টোবর প্রধানমন্ত্রী তারেক রহমানের খুলনা দাকোপে আসবেন। এই সফরকে ঘিরে ইতোমধ্যে প্রস্তুতি শেষ করেছে স্থানীয় প্রশাসন। প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে উপজেলার নলিয়ানে তৈরি করা হয়েছে হেলিপ্যাড। গুরুত্বপূর্ণ সড়কগুলোর উন্নয়ন করা হয়েছে। একই সঙ্গে নিরাপত্তা জোরদার করে পুরো এলাকাকে আনা হয়েছে নজরদারির আওতায়।

সফরসূচি অনুযায়ী, সকাল ৯টায় তেজগাঁও বিমানবন্দর থেকে হেলিকপ্টারে সুন্দরবনের উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী। আকাশপথে হিরণ পয়েন্টসহ সুন্দরবনের বিস্তীর্ণ এলাকা পর্যবেক্ষণ শেষে সকাল সাড়ে ১০টার দিকে খুলনার দাকোপ উপজেলার নলিয়ান মাধ্যমিক বিদ্যালয় মাঠে অবতরণ করবেন তিনি।

এরপর নৌপথে বাগেরহাটের বানৌজা মোংলায় যাবেন প্রধানমন্ত্রী। সেখানে মোংলা বন্দরের জেটি পরিদর্শন, প্রস্তাবিত বেজা অর্থনৈতিক অঞ্চল পর্যবেক্ষণ এবং একটি সভায় অংশ নেওয়ার কথা রয়েছে।

প্রধানমন্ত্রীর সফর ঘিরে দাকোপের উপকূলীয় জনপদে তৈরি হয়েছে উৎসবের আমেজ। স্থানীয় মানুষের মধ্যে তৈরি হয়েছে নানা প্রত্যাশাও। নদীভাঙন রোধ, সুপেয় পানির সংকট মোকাবিলা, চিকিৎসাসেবা ও যোগাযোগব্যবস্থার উন্নয়নে প্রধানমন্ত্রীর সফরের মাধ্যমে নতুন উদ্যোগ আসবে বলে আশা করছেন তারা।

এরই মধ্যে দাকোপের নলিয়ান এলাকা পরিদর্শন করেছেন জাতীয় সংসদের হুইপ ও খুলনা-৩ আসনের সংসদ সদস্য রকিবুল ইসলাম বকুল এবং খুলনা-১ আসনের সংসদ সদস্য আমির এজাজ খান

দাকোপ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. বোরহান উদ্দিন মিঠু জানান, প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে স্থানীয় পর্যায়ে নিরাপত্তা ও যাতায়াত সমন্বয়ের প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। সংশ্লিষ্ট এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েনের বিষয়টি নিশ্চিত করেছেন জেলা পুলিশ সুপার ড. ওমর ফারুক সরকার

খুলনা জেলা প্রশাসক হুরে জান্নাত বলেন, প্রধানমন্ত্রীর সফর নির্বিঘ্ন, সুশৃঙ্খল ও নিরাপদ করতে জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সমন্বয়মূলক পদক্ষেপ চূড়ান্ত করা হয়েছে।

সুন্দরবনে প্রধানমন্ত্রীর পর্যবেক্ষণ কেন্দ্র করে বিশেষ প্রস্তুতি নিয়েছে বন বিভাগও।

খুলনা অঞ্চলের বন সংরক্ষক ইমরান আহমেদ এবং সুন্দরবন পূর্ব বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা রেজাউল করিম চৌধুরী জানান, প্রধানমন্ত্রীর সফর ও পর্যবেক্ষণ এলাকায় বন বিভাগের পক্ষ থেকে বিশেষ নিরাপত্তা ও তদারকি ব্যবস্থা জোরদার করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

প্রধানমন্ত্রী তারেক রহমান ২২ অক্টোবর বৃহস্পতিবার খুলনার দাকোপে আসবেন

আপডেট সময় : ১০:০৮:৪২ পূর্বাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬