ঢাকা ০৯:০৫ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনামঃ
গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন বর্তমান ইউপি চেয়ারম্যান প্রার্থী জুলফিকার রহমান গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন সম্ভব্য ইউপি চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ টিটু মিয়া নারী উদ্যোক্তাদের উন্নয়ন শীর্ষক আলোচনা সভা ও স্বপ্নজয়ী নারী সম্মাননা ২০২৬ প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত কুড়িগ্রামে ইয়াবা ও হেরোইন সহ আইনজীবী দম্পতি সহ গ্ৰেফতার-০৩  ঠাকুরগাঁও-১ আসনের উপ-নির্বাচনে বিএনপি সমর্থিত প্রার্থী মির্জা ফয়সাল আমিন জয়ী হয়েছেন রূপগঞ্জে যুবলীগ নেতা আজিজুল মালুম নিজেকে যুবদল নেতার পরিচয় দিয়ে বিএনপির সঙ্গে সখ্যতার অভিযোগ \ ভূমিদস্যুতায় জমির ব্যবসায় জমজমাট  টঙ্গীতে বিএনপির নাম ভাঙিয়ে বর্জ্য অপসারণে বাধা দেওয়ার অভিযোগ আনোয়ারের বিরুদ্ধে বাগেরহাটে প্রেসক্লাবের নির্বাহী সদস্য আলী আকবর টুটুলকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কটূক্তির প্রতিবাদে জরুরি সভা, তীব্র নিন্দা জানান প্রেসক্লাব নেতৃবৃন্দ।  বাগেরহাটের কচুয়ায় ঐতিহ্যবাহী লক্ষ্মীপূজার মেলা উদ্বোধন। গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন বর্তমান ইউপি চেয়ারম্যান প্রার্থী আমিনুল ইসলাম

পি.সি. কলেজে ছাত্রশিবিরের ফ্রি মেডিকেল ক্যাম্প, স্বাস্থ্যসেবা নিলেন ৫ শতাধিক

বাগেরহাট জেলা প্রতিনিধি
  • আপডেট সময় : ০৮:১৫:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ৩২ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
৭১

বাগেরহাটের সরকারি প্রফুল্ল চন্দ্র (পি.সি.) কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে ফ্রি মেডিকেল ও ব্লাড গ্রুপিং ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) কলেজ শাখা ছাত্রশিবিরের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

ক্যাম্পে শতাধিক শিক্ষার্থীর বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করা হয়। পাশাপাশি কলেজের পাঁচ শতাধিক শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থী স্বাস্থ্যসেবা গ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ মঞ্জুরুল হক রাহাদ। বিশেষ অতিথি ছিলেন সরকারি পি.সি. কলেজের অধ্যক্ষ পারভীন আক্তার এবং বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের বাগেরহাট জেলা সভাপতি আহমেদ আব্দুল্লাহ। এ ছাড়া কলেজ শাখা ছাত্রশিবিরের সভাপতি রবিউল ইসলাম ফয়সালসহ সংগঠনটির নেতাকর্মী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সংসদ সদস্য শেখ মঞ্জুরুল হক রাহাদ বলেন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির নিয়মিত ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করে থাকে। এরই ধারাবাহিকতায় পি.সি. কলেজে ফ্রি মেডিকেল ও ব্লাড গ্রুপিং ক্যাম্পের আয়োজন করা হয়েছে। এ ধরনের উদ্যোগকে সাধুবাদ জানিয়ে তিনি আরও বেশি সমাজসেবামূলক কর্মসূচি আয়োজনের আহ্বান জানান।

কলেজের অধ্যক্ষ পারভীন আক্তার বলেন, শিক্ষার্থীদের স্বাস্থ্যসেবার কথা বিবেচনা করে এমন আয়োজন প্রশংসনীয়। এ ধরনের উদ্যোগ নেওয়ার জন্য তিনি পি.সি. কলেজ শাখা ছাত্রশিবিরকে ধন্যবাদ জানান। পাশাপাশি শিক্ষার্থীদের কল্যাণে ক্যাম্পাসে এ ধরনের কর্মসূচি আরও বেশি আয়োজনের প্রত্যাশা ব্যক্ত করেন।

ছাত্রশিবিরের বাগেরহাট জেলা সভাপতি আহমেদ আব্দুল্লাহ বলেন, শিক্ষার্থীদের কল্যাণে ও স্বাস্থ্য সুরক্ষায় ছাত্রশিবির সবসময় কাজ করে যাচ্ছে। এর অংশ হিসেবে পি.সি. কলেজে এ মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে। অন্যান্য ক্যাম্পাসেও এ ধরনের কার্যক্রম চলছে এবং ভবিষ্যতে আরও বিভিন্ন কর্মসূচি নেওয়া হবে বলে জানান তিনি।

কলেজ শাখা ছাত্রশিবিরের সভাপতি রবিউল ইসলাম ফয়সাল বলেন, কলেজের অনেক শিক্ষার্থী হল ও আশপাশের মেসে থাকেন। সময় ও সুযোগের অভাবে অনেকেই নিজেদের স্বাস্থ্যের যত্ন নিতে পারেন না। এ ছাড়া ডেঙ্গুর প্রাদুর্ভাবের কারণে শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষার বিষয়টি আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। জরুরি মুহূর্তে রক্তের গ্রুপ জানা না থাকায় অনেককে ভোগান্তিতে পড়তে হয়। এসব বিষয় বিবেচনায় নিয়েই ফ্রি মেডিকেল ও ব্লাড গ্রুপিং ক্যাম্পের আয়োজন করা হয়েছে।

তিনি আরও বলেন, শিক্ষার্থীদের স্বার্থ ও কল্যাণে ভবিষ্যতেও এ ধরনের সেবামূলক কার্যক্রম অব্যাহত রাখা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

পি.সি. কলেজে ছাত্রশিবিরের ফ্রি মেডিকেল ক্যাম্প, স্বাস্থ্যসেবা নিলেন ৫ শতাধিক

আপডেট সময় : ০৮:১৫:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬