ঢাকা ০৯:০৭ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনামঃ
গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন বর্তমান ইউপি চেয়ারম্যান প্রার্থী জুলফিকার রহমান গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন সম্ভব্য ইউপি চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ টিটু মিয়া নারী উদ্যোক্তাদের উন্নয়ন শীর্ষক আলোচনা সভা ও স্বপ্নজয়ী নারী সম্মাননা ২০২৬ প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত কুড়িগ্রামে ইয়াবা ও হেরোইন সহ আইনজীবী দম্পতি সহ গ্ৰেফতার-০৩  ঠাকুরগাঁও-১ আসনের উপ-নির্বাচনে বিএনপি সমর্থিত প্রার্থী মির্জা ফয়সাল আমিন জয়ী হয়েছেন রূপগঞ্জে যুবলীগ নেতা আজিজুল মালুম নিজেকে যুবদল নেতার পরিচয় দিয়ে বিএনপির সঙ্গে সখ্যতার অভিযোগ \ ভূমিদস্যুতায় জমির ব্যবসায় জমজমাট  টঙ্গীতে বিএনপির নাম ভাঙিয়ে বর্জ্য অপসারণে বাধা দেওয়ার অভিযোগ আনোয়ারের বিরুদ্ধে বাগেরহাটে প্রেসক্লাবের নির্বাহী সদস্য আলী আকবর টুটুলকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কটূক্তির প্রতিবাদে জরুরি সভা, তীব্র নিন্দা জানান প্রেসক্লাব নেতৃবৃন্দ।  বাগেরহাটের কচুয়ায় ঐতিহ্যবাহী লক্ষ্মীপূজার মেলা উদ্বোধন। গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন বর্তমান ইউপি চেয়ারম্যান প্রার্থী আমিনুল ইসলাম

ট্রাম্পের আলটিমেটাম উড়িয়ে দিলেন পুতিন, যুদ্ধবিরতি অনিশ্চিত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৪৯:৩০ অপরাহ্ন, শনিবার, ২ অগাস্ট ২০২৫ ৮৬ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
৫৫

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানিয়েছেন, তিনি ইউক্রেনের সঙ্গে শান্তি আলোচনা চালিয়ে যেতে চান। তবে একযোগে পুরো ফ্রন্টলাইনে রুশ বাহিনীর অগ্রযাত্রা অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া যুদ্ধবিরতির আলটিমেটাম এবং সম্ভাব্য নতুন নিষেধাজ্ঞার হুমকি নিয়েও কোনো উদ্বেগ প্রকাশ করেননি পুতিন।

উত্তর-পশ্চিম রাশিয়ার ভালাম দ্বীপে শুক্রবার দেওয়া ভাষণে পুতিন বলেন, সব হতাশার উৎসই হচ্ছে অতিরিক্ত প্রত্যাশা। ট্রাম্পের পক্ষ থেকে ‘পুতিনের ওপর হতাশা’ প্রকাশের জবাবে এমন মন্তব্য করেন তিনি।

এর একদিন আগেই রাশিয়া কিয়েভে ভয়াবহ বিমান হামলা চালায়, যাতে অন্তত ৩১ জন নিহত হয়, যাদের মধ্যে পাঁচটি শিশুও ছিল। ওই হামলায় একটি নয়তলা ভবনের একটি ব্লক সম্পূর্ণ ধসে পড়ে।

এই হামলার ঠিক পরদিনই পুতিন বলেন, ইউক্রেনের সঙ্গে আলোচনা তিনি ইতিবাচকভাবে দেখছেন। তবে একইসঙ্গে ফের দাবি করেন, ইউক্রেনকে নিরপেক্ষ অবস্থান নিতে হবে এবং রাশিয়ার দখলকৃত অঞ্চলগুলোকে স্বীকৃতি দিতে হবে, যা ইউক্রেন ‘আত্মসমর্পণ’ হিসেবে দেখে।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জবাবে বলেন, তিনি ‘যেকোনো সময়’ পুতিনের সঙ্গে দেখা করতে প্রস্তুত। তবে প্রশ্ন তোলেন, রাশিয়া কি সত্যিই সম্মানের সঙ্গে যুদ্ধ শেষ করতে চায়, নাকি এটা সময়ক্ষেপণের কৌশল মাত্র।

এই প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, তিনি চাচ্ছেন দুই পক্ষই যুদ্ধ বন্ধ করুক। ট্রাম্পের দূত স্টিভ উইটকফ ইসরায়েলে রয়েছেন এবং শিগগির রাশিয়ায় যাবেন বলে জানিয়েছেন ট্রাম্প।

পাশাপাশি হুঁশিয়ারি দিয়েছেন, আগামী ৮ আগস্টের মধ্যে যুদ্ধ না থামলে রাশিয়ার ওপর নতুন নিষেধাজ্ঞা আসবে, এমনকি যারা রাশিয়ার তেল কিনবে, তারাও শাস্তির আওতায় আসবে।

তবে পুতিন এই হুমকিতে কান দিতে নারাজ। বরং তার বক্তব্যে মনে হচ্ছে, তিনি পশ্চিমা চাপকে মোকাবিলা করেই যুদ্ধ চালিয়ে যেতে প্রস্তুত। রুশ সংবাদমাধ্যমে বলা হচ্ছে, ট্রাম্পের নিষেধাজ্ঞা দেওয়া নিয়ে রাশিয়ার তেমন উদ্বেগ নেই।

বিশ্লেষকরা বলছেন, রাশিয়ার লক্ষ্য এখন ইউক্রেনের পূর্ব ও দক্ষিণাঞ্চলে নিয়ন্ত্রণ আরও জোরালো করা। তাই আলোচনার কথা বললেও, যুদ্ধ থামানোর কোনো বাস্তব পদক্ষেপ নিচ্ছে না মস্কো।

জাতিসংঘ এবং তুরস্কের মধ্যস্থতায় যে তিন দফা আলোচনা হয়েছে, সেখানেও ফলাফল শূন্য। বন্দি বিনিময়ের মতো ছোটখাটো বিষয়ে অগ্রগতি হলেও মূল সংকট দূর হওয়ার ইঙ্গিত নেই।

জাতিসংঘে নিযুক্ত যুক্তরাষ্ট্রের কূটনীতিক জন কেলি বলেন, এখনই সময় একটি যুদ্ধবিরতির দিকে এগোনোর। মানুষ মরছে, দেশ ধ্বংস হচ্ছে। আর কতকাল চলবে এই রক্তপাত?

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ট্রাম্পের আলটিমেটাম উড়িয়ে দিলেন পুতিন, যুদ্ধবিরতি অনিশ্চিত

আপডেট সময় : ০৫:৪৯:৩০ অপরাহ্ন, শনিবার, ২ অগাস্ট ২০২৫