সুন্দরগঞ্জের ৩ নং তারাপুর ইউনিয়নের বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম
- আপডেট সময় : ১২:২০:১১ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬ ১২ বার পড়া হয়েছে

গাইবান্ধা সুন্দরগঞ্জ উপজেলার ৩ নং তারাপুর ইউনিয়ন পরিষদের বেশ কয়েকটি এলাকায় শারদীয় দুর্গোৎসব সুষ্ঠু, শান্তিশৃঙ্খলা ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে উদযাপনের লক্ষ্যে বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেন ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম।
পরিদর্শনকালে তিনি পুজামন্ডব গুলোর সার্বিক নিরাপত্তা ব্যবস্থা, আলো ও সুপেয় পানির সংস্থানসহ অন্যান্য আয়োজনের খোঁজখবর নেন। এ সময় তিনি পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ ও স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের সাথে কুশল বিনিময় করেন এবং উৎসবমুখর পরিবেশে পূজা উদযাপনে সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।
সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্যকে অক্ষুণ্ণ রেখে আমরা সবাই মিলে একটি আনন্দঘন পরিবেশে শারদীয় দুর্গাপূজা উদযাপন করতে চাই। পূজা মণ্ডপগুলোতে সার্বিক নিরাপত্তা নিশ্চিতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি প্রশাসন সর্বদা সচেষ্ট রয়েছে।
পরিদর্শনকালে স্থানীয় ও তারাপুর ইউনিয়নের
গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সংশ্লিষ্ট পূজা মণ্ডপ কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক সহ সাধারণ দর্শনার্থীরা উপস্থিত ছিলেন। পরিদর্শন শেষে পূজামণ্ডপ কর্তৃপক্ষের সার্বিক প্রস্তুতিতে সন্তোষ প্রকাশ করেন চেয়ারম্যান আমিনুল।
পূজা মন্ডপে শুভেচ্ছা বক্তব্যেকালে চেয়ারম্যান আমিনুল ইসলাম বলেন, সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা। কেউ পূজা মন্ডপ এলাকায় বিশৃঙ্খলা করবেন না। বিশৃঙ্খলা করলে কাউকে ছাড় দেয়া হবে না বলেও জানান তিনি। এসময় তিনি প্রত্যেক মন্ডপে আর্থিক সহায়তা প্রদান করেন এবং ভবিষ্যতেও সহযোগীতা করার আশ্বাস প্রদান করেন।










