ঢাকা ০৯:০৭ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনামঃ
গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন বর্তমান ইউপি চেয়ারম্যান প্রার্থী জুলফিকার রহমান গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন সম্ভব্য ইউপি চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ টিটু মিয়া নারী উদ্যোক্তাদের উন্নয়ন শীর্ষক আলোচনা সভা ও স্বপ্নজয়ী নারী সম্মাননা ২০২৬ প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত কুড়িগ্রামে ইয়াবা ও হেরোইন সহ আইনজীবী দম্পতি সহ গ্ৰেফতার-০৩  ঠাকুরগাঁও-১ আসনের উপ-নির্বাচনে বিএনপি সমর্থিত প্রার্থী মির্জা ফয়সাল আমিন জয়ী হয়েছেন রূপগঞ্জে যুবলীগ নেতা আজিজুল মালুম নিজেকে যুবদল নেতার পরিচয় দিয়ে বিএনপির সঙ্গে সখ্যতার অভিযোগ \ ভূমিদস্যুতায় জমির ব্যবসায় জমজমাট  টঙ্গীতে বিএনপির নাম ভাঙিয়ে বর্জ্য অপসারণে বাধা দেওয়ার অভিযোগ আনোয়ারের বিরুদ্ধে বাগেরহাটে প্রেসক্লাবের নির্বাহী সদস্য আলী আকবর টুটুলকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কটূক্তির প্রতিবাদে জরুরি সভা, তীব্র নিন্দা জানান প্রেসক্লাব নেতৃবৃন্দ।  বাগেরহাটের কচুয়ায় ঐতিহ্যবাহী লক্ষ্মীপূজার মেলা উদ্বোধন। গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন বর্তমান ইউপি চেয়ারম্যান প্রার্থী আমিনুল ইসলাম

শেষ মুহূর্তে সিরিজ সেরা হিসেবে সিরাজকেই কেন বেছে নিতে চেয়েছিলেন ম্যাককালাম?

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৩৩:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ অগাস্ট ২০২৫ ১২৭ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
৭৯

ইংল্যান্ডের বিপক্ষে রুদ্ধশ্বাস পঞ্চম টেস্ট জয়ে সিরিজ ২-২ এ সমতায় শেষ করল ভারত। আর ঠিক এই নাটকীয় ম্যাচের শেষভাগেই ঘটে গেল আরেক চমক—সিরিজ সেরা নিয়ে শেষ মুহূর্তে মত বদলালেন ইংল্যান্ড কোচ ব্রেন্ডন ম্যাককালাম!

প্রথমে ভারতীয় অধিনায়ক শুভমান গিলকে বেছে নিয়েছিলেন তিনি। পাঁচ ম্যাচে ৭৫৪ রান করা গিল ছিলেন পুরস্কার জয়ের দৌড়ে অগ্রগামী। উপস্থাপক মাইক অ্যাথারটন পর্যন্ত তৈরি ছিলেন গিলের সাক্ষাৎকারের জন্য। তবে শেষ দিন সকালে মোহাম্মদ সিরাজ বদলে দিলেন দৃশ্যপট।

ক্রিকবাজে বিশ্লেষণে দিনেশ কার্তিক বললেন, ‘চতুর্থ দিন ম্যাচ শেষ হলে গিলই হতেন সিরিজ সেরা। ম্যাককালামও সেটাই বলেছিলেন। তবে মাত্র ৩০-৪০ মিনিটে তার ভাবনায় পরিবর্তন আসে। সিরাজ যে আগুনে স্পেল উপহার দিলেন, তাতেই মন গলেছে ম্যাককালামের।’

সিরিজের শেষ ইনিংসে ৫ উইকেট তুলে নেন সিরাজ। বুমরাহ না থাকায় বোলিং আক্রমণের নেতৃত্বে ছিলেন তিনি। ইংল্যান্ডের শেষের প্রতিরোধ ভেঙে দিয়ে জয়ের বন্দরে পৌঁছে দেন ভারতকে।

ম্যাচশেষে স্কাই স্পোর্টসকে ম্যাককালাম বলেন, ‘ওর (সিরাজের) বল হাতে যে আগ্রাসী মানসিকতা, সেটা দেখতে চায় সবাই। এই স্পেলটা সিরিজটাই ঘুরিয়ে দিয়েছে।’

ইংল্যান্ডে দুই দলের কোচরাই দেন সিরিজ সেরার ভোট। ম্যাককালাম গিলের পক্ষে ভোট দিয়েছিলেন, গৌতম গম্ভীর ভোট দেন হ্যারি ব্রুকের পক্ষে। তবে ম্যাচ শেষে ম্যাককালামের মন যেন পড়ে থাকল সিরাজের কাছে।

দিনেশ কার্তিক যোগ করেন, ‘সিরাজ এই সিরিজে বারবার প্রমাণ করেছে, দল যখন বিপদে, তখন সে সামনে আসে। যেদিন বুমরাহ খেলেননি, সেদিন ম্যাচ জিতেছে ভারত। এটা বুমরাহর প্রতি অসম্মান নয়, বরং সিরাজ কীভাবে দায়িত্ব নেয়, তার উদাহরণ।’

শেষ কথা? সিরিজে ব্যাট-বলের রোমাঞ্চ ছিল তুঙ্গে। তবে সিরাজের স্পেলই বোধহয় সিরিজের সবচেয়ে বড় মোড় পরিবর্তনের গল্প।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

শেষ মুহূর্তে সিরিজ সেরা হিসেবে সিরাজকেই কেন বেছে নিতে চেয়েছিলেন ম্যাককালাম?

আপডেট সময় : ০৫:৩৩:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ অগাস্ট ২০২৫