ঢাকা ০৯:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনামঃ
ঐতিহ্যবাহী উৎসব ও খেলাধুলাকে মানুষের মধ্যে ব্যাপকভাবে ছড়িয়ে দেওয়া প্রয়োজন -সাংস্কৃতি বিষয়ক মন্ত্রী ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন কনপাড়া একাদশ গ্রাম আদালতের বিচারিক কার্যক্রমে গাইবান্ধার ৫ নং কচুয়া ইউনিয়ন পরিষদ সেরা নিখোঁজের তিন দিন পর ধান খেত থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন বর্তমান ইউপি চেয়ারম্যান প্রার্থী জুলফিকার রহমান গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন সম্ভব্য ইউপি চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ টিটু মিয়া নারী উদ্যোক্তাদের উন্নয়ন শীর্ষক আলোচনা সভা ও স্বপ্নজয়ী নারী সম্মাননা ২০২৬ প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত কুড়িগ্রামে ইয়াবা ও হেরোইন সহ আইনজীবী দম্পতি সহ গ্ৰেফতার-০৩  ঠাকুরগাঁও-১ আসনের উপ-নির্বাচনে বিএনপি সমর্থিত প্রার্থী মির্জা ফয়সাল আমিন জয়ী হয়েছেন রূপগঞ্জে যুবলীগ নেতা আজিজুল মালুম নিজেকে যুবদল নেতার পরিচয় দিয়ে বিএনপির সঙ্গে সখ্যতার অভিযোগ \ ভূমিদস্যুতায় জমির ব্যবসায় জমজমাট 

ঐতিহ্যবাহী উৎসব ও খেলাধুলাকে মানুষের মধ্যে ব্যাপকভাবে ছড়িয়ে দেওয়া প্রয়োজন -সাংস্কৃতি বিষয়ক মন্ত্রী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৫০:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬ ১ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
২

নৌকা বাইচের মতো দেশীয় ঐতিহ্যবাহী উৎসব ও খেলাধুলাকে দেশের মানুষের মধ্যে আরও ব্যাপকভাবে ছড়িয়ে দেওয়া প্রয়োজন বলে জানিয়েছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী। তিনি আজ শনিবার বিকেলে মাগুরা জেলার মহম্মদপুর উপজেলার মধুমতী নদীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ মেলা উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, নৌকা বাইচসহ দেশের বিভিন্ন অঞ্চলের ঐতিহ্যবাহী উৎসব ও লোকজ সংস্কৃতিকে আরও ব্যাপকভাবে ছড়িয়ে দিতে হবে। এ ধরনের আয়োজনের মাধ্যমে আমাদের লোকজ সংস্কৃতি ও ঐতিহ্য নতুন প্রজন্মের কাছে তুলে ধরার পাশাপাশি সামাজিক সম্প্রীতি, সৌহার্দ্য ও পারস্পরিক বন্ধন আরও সুদৃঢ় হয়। তিনি বলেন, তরুণ প্রজন্মকে দেশীয় খেলাধুলা, সংস্কৃতি ও সুস্থ বিনোদনের সাথে সম্পৃক্ত করতে হবে। মাদকাসক্তি, অনলাইন জুয়াসহ বিভিন্ন ক্ষতিকর আসক্তি থেকে তরুণদের দূরে রাখতে খেলাধুলা ও সুস্থ সাংস্কৃতিক কর্মকা-ের বিকল্প নেই।

মহম্মদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা বেদবতী মিস্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাগুরার পুলিশ সুপার মোল্যা আজাদ হোসেন, মধুমতী নৌকা বাইচ মেলা কমিটির সভাপতি ও মহম্মদপুর উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক অধ্যক্ষ মৈমুর আলী মৃধা, উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

নৌকা বাইচকে কেন্দ্র করে মধুমতী নদীর দুই তীরে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। ঐতিহ্যবাহী এ প্রতিযোগিতা উপভোগ করতে নদীর দুই তীরে বিপুলসংখ্যক দর্শনার্থীর সমাগম ঘটে। দূর-দূরান্ত থেকেও অনেকে এ আয়োজন দেখতে আসেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ঐতিহ্যবাহী উৎসব ও খেলাধুলাকে মানুষের মধ্যে ব্যাপকভাবে ছড়িয়ে দেওয়া প্রয়োজন -সাংস্কৃতি বিষয়ক মন্ত্রী

আপডেট সময় : ০৯:৫০:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬