গ্রাম পর্যায়ে সাধারণ মানুষের ন্যায়বিচার নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে গাইবান্ধার সাঘাটার উপজেলার ৫ নং কচুয়া ইউনিয়ন পরিষদের গ্রাম আদালত।

নিয়মিত বিচারিক কার্যক্রম পরিচালনা, মামলা নিষ্পত্তি এবং স্থানীয় পর্যায়ে বিরোধ মীমাংসায় সক্রিয় ভূমিকা ৫ নং কচুয়া ইউনিয়নে শান্তি বিরাজ করেন স্হানীয়রা।

ইউনিয়ন পরিষদের মধ্যে বিচারিক কার্যক্রমে সেরা অবস্থানে রয়েছে কচুয়া ইউনিয়ন পরিষদ। ‎ ‎ইউনিয়ন পরিষদ সূত্রে জানা যায়, প্রতি সোমবার কচুয়া ইউনিয়ন পরিষদে গ্রাম আদালতের বিচারিক কার্যক্রম অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ইউনিয়ন পরিষদের সন্মানিত চেয়ারম্যান মোঃ লিয়াকত আলী খন্দকার। বিচারিক কার্যক্রমে সহযোগিতা ও অংশগ্রহণ করেন ওয়ার্ডের সদস্যরাও।

তবে মামলা গ্রহণ ও নিষ্পত্তির সংখ্যায় কিছু অসংগতি থাকায় চূড়ান্ত পরিসংখ্যান যাচাই করা প্রয়োজন। ‎ ‎চেয়ারম্যান মোঃলিয়াকত আলী খন্দকার বলেন, গ্রাম আদালতের মাধ্যমে স্থানীয় পর্যায়ে ছোটখাটো বিরোধ ও সমস্যার দ্রুত সমাধান করা সম্ভব। এতে সাধারণ মানুষকে সামান্য বিরোধের জন্য দূরবর্তী আদালতে যেতে হয় না। সময়, অর্থ ও ভোগান্তি কমে আসে। সাধারণ মানুষের ন্যায়বিচার নিশ্চিত করতে গ্রাম আদালতের কার্যক্রম আরও গতিশীল করার উদ্যোগ নেওয়া হয়েছে। ‎ ‎স্থানীয়দের মতে, গ্রাম আদালত কার্যকরভাবে পরিচালিত হলে গ্রামের সাধারণ মানুষ সহজে ও স্বল্প খরচে বিচার পাওয়ার সুযোগ পান। তাই কচুয়া ইউনিয়ন পরিষদের এই উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন সচেতন মহল। ‎ ‎গ্রাম পর্যায়ে ন্যায়বিচার প্রতিষ্ঠা, বিরোধ নিষ্পত্তি এবং সাধারণ মানুষের আইনি সেবা নিশ্চিত করতে এই ৫ নং কচুয়া ইউনিয়ন পরিষদের এ কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের।