বাগেরহাটের কচুয়ায় ঐতিহ্যবাহী লক্ষ্মীপূজা উপলক্ষে মেলা উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (৩০ অক্টোবর) সন্ধ্যা ৬টায় কচুয়া বাজার ব্যবসায়ী সমিতির আয়োজনে এ মেলার উদ্বোধন করেন
মেলার উদ্বোধন করেন কচুয়া উপজেলা বিএনপির সভাপতি সরদার জাহিদ। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এস এম তৌহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক শেখ জাহাঙ্গীর হোসেন, কচুয়া বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি হাজরা আতিকুল ইসলাম লাবলু সাধারণ সম্পাদক সরদার সুমনসহ ব্যবসায়ী সমিতির সদস্য, রাজনৈতিক নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।ঐতিহ্যবাহী এ লক্ষ্মীপূজার মেলাকে ঘিরে স্থানীয়দের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে। মেলায় বিভিন্ন ধরনের দোকানপাট ও পণ্যের পসরা সাজিয়ে বসেছেন ব্যবসায়ীরা। স্থানীয়দের পাশাপাশি আশপাশের এলাকার মানুষের সমাগমে মেলাটি প্রাণবন্ত হয়ে উঠেছে।