আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে বরগুনার বেতাগী উপজেলার ২নং বেতাগী সদর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী মো:রিপন আকন গণসংযোগ ও দোয়া প্রার্থনা করেন ২০ নং খোন্তাকাটা লক্ষীপুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। এ সময়ে উপস্থিত ছিলেন অধ্যাপক মজিবুর রহমান সিকদার শিক্ষা বিষয়ক সম্পাদক, শহীদ জিয়া স্মৃতি সংসদের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এবং ঢাকা বেতাগী উপজেলা জাতীয়তাবাদী ফোরামের সভাপতি

 

সৈয়দ মতিয়ার রহমান।, নজরুল হাওলাদার, বাদল হাওলাদার। সেন্টু জোমাদ্দার, মতিয়ার রহমান খান।

মাওলানা মামুন এছাড়া ও এলাকায় অনেকেই সভায় উপস্থিত ছিলেন।

মোঃ রিপন আকন সকলের কাছে দোয়া কামনা করছেন সাধারণ মানুষের দ্বারে দ্বারে গিয়ে গণসংযোগের পাশাপাশি তিনি অংশ নিচ্ছেন বিভিন্ন গণআলাপচারিতায় মোঃ রিপন আকন

এ সময় তিনি এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সাথে কুশল বিনিময় করেন এবং আসন্ন নির্বাচনে নিজের জন্য সকলের পবিত্র দোয়া, সমর্থন ও ভালোবাসা কামনা করেন। রিপন আকন বিনীতভাবে বলেন, “আমি আপনাদেরই সুখে-দুঃখে পাশে থাকা সন্তান ও সেবক হতে চাই। এলাকার সার্বিক উন্নয়ন এবং একটি মডেল ওয়ার্ড গড়ে তুলতে আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন এবং আপনাদের মূল্যবান সমর্থন দিয়ে আমার পাশে থাকবেন।”

 

মাদকবিরোধী কঠোর অবস্থানের কথা তুলে ধরে মেম্বার পদপ্রার্থী মোঃ রিপন আকন আরও বলেন, “আমাদের তরুণ সমাজকে ধ্বংসের হাত থেকে বাঁচাতে হবে। আমি নির্বাচিত হলে যুবসমাজকে মাদকের করাল গ্রাস থেকে রক্ষা করতে জিরো টলারেন্স নীতি ঘোষণা করব এবং আমার এই ৩ নং ওয়ার্ডকে সম্পূর্ণ মাদক নির্মূল করে একটি শান্তিপূর্ণ ও আদর্শ ওয়ার্ড হিসেবে গড়ে তুলব ইনশাআল্লাহ। এ বিষয়ে আমি সকলের আন্তরিক সহযোগিতা ও দোয়া চাই।,মাওলান মামুন বলেন আমাদের এই ৩ নং ওয়ার্ডের উন্নয়নে রিপন আকন মতো একজন জনবান্ধব ও সৎ মানুষের বিকল্প নেই। তিনি সবসময় বিপদে-আপদে মানুষের পাশে থাকেন এবং এলাকায় মাদক নির্মূলের দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন। আমরা বিশ্বাস করি, তিনি মেম্বার নির্বাচিত হলে এলাকার দীর্ঘদিনের বিভিন্ন সমস্যার সমাধান হবে এবং যুবসমাজ রক্ষা পাবে। তাই আমরা সবাই তার পাশে আছি এবং সকলের কাছে তার জন্য দোয়া চাচ্ছি। প্রতিটি মানুষের দ্বারে দ্বারে গিয়ে তিনি যেভাবে দোয়া চাচ্ছেন, তাতে সাধারণ মানুষের মাঝেও দারুণ সাড়া পড়েছে।”