আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে গাইবান্ধা ফুলছড়ি উপজেলার ৩ নং  উদাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী হিসাবে এবার লড়ছেন সবার জনপ্রিয় ও আস্তাভাজন মোহাম্মদ টিটু মিয়া এবার টিটু মিয়াকে ঘিরে স্থানীয়দের মধ্যে আগ্রহ ও আলোচনা ক্রমেই বেড়েই চলেছে। দিনে দিনে তার জনপ্রিয়তা বেড়েই চলেছে। ইউনিয়নের বিভিন্ন এলাকায় তার সামাজিক কর্মকাণ্ড, জনসম্পৃক্ততা এবং বিভিন্ন উন্নয়নমূলক উদ্যোগে সহযোগিতা করার কারণে তিনি ইতোমধ্যে পরিচিত মুখ হিসেবে উঠে এসেছেন বলে স্থানীয়দের দাবি।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, উদাখালী ইউনিয়নের বিভিন্ন সড়ক, কালভার্ট, জলাবদ্ধতা নিরসনসহ জনসাধারণের বিভিন্ন সমস্যা সমাধানে  বিভিন্ন সময়ে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। পাশাপাশি মসজিদ, মাদ্রাসা ও বিভিন্ন সামাজিক ও ধর্মীয় প্রতিষ্ঠানে তার অবদানের বিষয়টিও স্থানীয়দের মধ্যে বেশ আলোচিত হচ্ছে।

স্থানীয়দের একটি অংশের ভাষ্য, সাধারণ মানুষের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা এবং এলাকার নানা সমস্যা ও প্রয়োজনের সময়ে অসময়ে পাশে থাকার কারণে টিটু মিয়ার প্রতি মানুষের আগ্রহ তৈরি হয়েছে। ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে তার যোগাযোগও রয়েছে বলে তারা জানান।

স্থানীয় ভোটাররা বলছেন, তরুণ এবং পরিচ্ছন্ন ভাবমূর্তির অধিকারী হওয়ায় বিভিন্ন বয়সের মানুষের মাঝে টিটুর গ্রহণযোগ্যতা তুলনামূলকভাবে বেশি। সামাজিক উন্নয়নে তার সক্রিয় অংশগ্রহণ তাকে আলোচনার কেন্দ্রবিন্দুতে নিয়ে এসেছে। নির্বাচন কমিশন কর্তৃক ধাপে ধাপে স্থানীয় সরকার নির্বাচন শুরু হওয়ার ধারাবাহিকতায়, তিনি ইউনিয়নের প্রান্তিক জনগোষ্ঠীর দুয়ারে কড়া নাড়ছেন এবং ব্যক্তিগত ভাবমূর্তি তুলে ধরে প্রচার চালাচ্ছেন।

সরেজমিনে গিয়ে উদাখালী ইউনিয়নের বেশ কয়েকটি ওয়ার্ডে ঘুরে জানা যায়, বাজার ও চায়ের দোকান থেকে শুরু করে বিভিন্ন স্থানে তার সুনাম।একাধিক ভোটাররা জানান ও এলাকাবাসী আশাবাদী এবার হামরা জোট বেধেছি টিটু মিয়াকে চেয়ারম্যান বানামো, সব খানেক তার নাম এবার আমরা সবাই মিলে জোট বেধেছি চেয়ারম্যান প্রার্থী টিটুকে নির্বাচিত করবোই,করবো ইনশাআল্লাহ।

চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ টিটু মিয়া বলেন, মানুষের পাশে থাকা এবং এলাকার উন্নয়নে ভূমিকা রাখার লক্ষ্যেই তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত রয়েছেন। সুযোগ পেলে উদাখালী ইউনিয়নের যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, জলাবদ্ধতা নিরসন, শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানসহ জনকল্যাণমূলক কর্মকাণ্ডকে আরও এগিয়ে নিতে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

টিটু মিয়া আরও বলেন, আমার জীবনের বাকী সময়টুকু উদাখালী ইউনিয়নবাসীর কল্যাণে কাজ করার পাশাপাশি তাদের সুখেদুঃখেও পাশে থাকতে চাই। আমি নির্বাচিত হলে উন্নয়নে ধারা সবসময় রাখবো ইনশাআল্লাহ।