ঢাকা ০৬:০৫ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনামঃ
কুড়িগ্রামের উলিপুরে স্বর্ণময়ী সরোবরে দীপদান কর্মসূচি অনুষ্ঠিত  আওয়ামী লীগ প্রার্থীর প্রচারণায় অংশ নেওয়া হাশেম রুয়েটের নিরাপত্তার দায়িত্বে   বাবার ১৭ বছরের রাজনৈতিক নির্যাতনের কথা বলতে গিয়ে কাঁদলেন ছাত্রদল নেতা, প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরলেন পরিবারের কষ্ট ঐতিহ্যবাহী উৎসব ও খেলাধুলাকে মানুষের মধ্যে ব্যাপকভাবে ছড়িয়ে দেওয়া প্রয়োজন -সাংস্কৃতি বিষয়ক মন্ত্রী ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন কনপাড়া একাদশ গ্রাম আদালতের বিচারিক কার্যক্রমে গাইবান্ধার ৫ নং কচুয়া ইউনিয়ন পরিষদ সেরা নিখোঁজের তিন দিন পর ধান খেত থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন বর্তমান ইউপি চেয়ারম্যান প্রার্থী জুলফিকার রহমান গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন সম্ভব্য ইউপি চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ টিটু মিয়া নারী উদ্যোক্তাদের উন্নয়ন শীর্ষক আলোচনা সভা ও স্বপ্নজয়ী নারী সম্মাননা ২০২৬ প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত

নেদারল্যান্ডস সিরিজের সূচি ঘোষণা বিসিবির

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৩৪:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ অগাস্ট ২০২৫ ১২৭ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
৮৪

এশিয়া কাপের আগে নিজেদের ঝালিয়ে নিতে নেদারল্যান্ডসের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। আজ (সোমবার) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই সিরিজের পূর্ণাঙ্গ সময়সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

চলতি মাসের ২৬ আগস্ট বাংলাদেশে পৌঁছাবে নেদারল্যান্ডস দল। এরপর ৩০ আগস্ট মাঠে গড়াবে প্রথম টি-টোয়েন্টি। সিরিজের দ্বিতীয় ও তৃতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে যথাক্রমে ১ ও ৩ সেপ্টেম্বর। তিনটি ম্যাচই অনুষ্ঠিত হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এবং প্রতিটি ম্যাচ শুরু হবে সন্ধ্যা ৬টায়।

সিরিজ শুরুর আগে ৬ আগস্ট থেকে মিরপুরে শুরু হবে জাতীয় দলের অনুশীলন ক্যাম্প, যা চলবে ১৫ আগস্ট পর্যন্ত। এরপর কয়েকদিন বিরতি নিয়ে দ্বিতীয় পর্যায়ের ক্যাম্প শুরু হবে ২০ আগস্ট থেকে, এবার ভেন্যু সিলেট।

এশিয়া কাপের আগে এ সিরিজটি শুধু প্রস্তুতির একটি মঞ্চই নয়, বরং খেলোয়াড়দের ফর্ম যাচাই ও চূড়ান্ত স্কোয়াড নির্ধারণের দিক থেকেও হবে গুরুত্বপূর্ণ। দেশি কন্ডিশনে আত্মবিশ্বাস গড়ে তুলতে এই সিরিজে ভালো পারফরম্যান্সই হতে পারে মূল প্রতিযোগিতার পূর্বাভাস।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

নেদারল্যান্ডস সিরিজের সূচি ঘোষণা বিসিবির

আপডেট সময় : ০৫:৩৪:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ অগাস্ট ২০২৫