অসুস্থ, দুস্থ ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে গাইবান্ধা জেলা পরিষদ। আর্থিক সংকটে থাকা ৮৬ জনের মধ্যে মোট ২ লাখ ৯০ হাজার টাকার আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে গাইবান্ধা জেলা পরিষদের প্রশাসকের কার্যালয়ে উপকারভোগীদের হাতে এসব চেক বিতরণ করেন জেলা বিএনপির সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক ডা. সৈয়দ মইনুল হাসান সাদিক।
জানা গেছে, অসুস্থ, দুস্থ ও অসহায় মানুষের আর্থিক সংকট লাঘব এবং বিপদগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়ানোর লক্ষ্যে এ সহায়তা দেওয়া হয়েছে। এ উদ্যোগের মাধ্যমে আর্থিকভাবে অসচ্ছল মানুষের দুর্ভোগ কিছুটা কমবে বলে আশা করা হচ্ছে।
অসহায় মানুষের প্রয়োজনে এ ধরনের সহায়তামূলক কার্যক্রম সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। জেলা পরিষদের এ উদ্যোগে উপকৃত হবেন আর্থিক সংকটে থাকা মানুষ ও তাদের পরিবারগুলো।
সম্পাদক ও প্রকাশক: মোঃ তরিকুল ইসলাম
© দৈনিক গনকথা স্বত্ব সংরক্ষিত © ২০২৬